শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আজ প্রধান উপদেষ্টার হাতে ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে প্রস্তুত করা সুপারিশপত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেবে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়।

সমাপনী বৈঠকে উপস্থিত ছিলেন- কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে কমিশনের গঠন থেকে চূড়ান্ত সুপারিশ তৈরির পুরো প্রক্রিয়ার নথি, ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা।

একই সঙ্গে, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নেও সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান কমিশন সদস্যরা।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে বিএনপি, জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ নেয়। তবে আইনি ভিত্তি স্পষ্ট না থাকায় এতে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ