শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হঠাৎ রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মন্ত্রণালয়ে যান তিনি।

সাংবাদিকরা জানতে চাইলে মামুনুল হক বলেন, ‘ব্যক্তিগত কাজে আসছি।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মামুনুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। সেইসঙ্গে কয়েক ঘণ্টা মন্ত্রণালয়ে অবস্থান করেন। এ সময় মামুনুল হকের সঙ্গে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

গত সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের আমন্ত্রণে দেশটির রাজধানীর কাবুল সফর করেছেন মাওলানা মামুনুল হক। তার সঙ্গে সেই সফরে ছিলেন দেশের শীর্ষস্থানীয় আরও ছয়জন আলেম। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তাঁরা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ