বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিদেশীদের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তির বিষয়গুলো প্রকাশ করুন - খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেন, চট্টগ্রাম বন্দরের অধীন দু’টি কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে বিদেশী দু’টি প্রতিষ্ঠানের সাথে গত সোমবার চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুততার সঙ্গে এসব চুক্তি সম্পাদন এবং চুক্তির বিষয়গুলো প্রকাশ না করা দেশের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে। এর মধ্যে সরকার বন্দর ব্যবহারকারীদের মাশুল ৪১ শতাংশ বাড়িয়েছে। যা চট্টগ্রাম বন্দরকে বিশ্বের ব্যয়বহুল বন্দরে পরিণত করবে এবং পণ্য আমদানিতে খরচ বাড়াবে। যার বোঝা বহন করবেন ভোক্তারা। এতে মূল্যস্ফীতির হার বাড়বে। আমরা অবিলম্বে চুক্তির বিষয়গুলো প্রকাশ করার দাবি জানাচ্ছি। এতে দেশের স্বার্থবিরোধী কোন ধারা থাকলে জনগণ তা মানবে না।

বৈঠকে খেলাফত মজলিস নেতৃবৃন্দ আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। এখনো প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করা হয়, চাঁদাবাজি হয়। অথচ সামনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অন্যতম শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। পেশীশক্তি ও কালো টাকার আধিপত্য নির্মূল করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সংবিধান সংস্কারে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত না হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হওয়ার আশংকা রয়েছে। জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণের বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করবে জনগণ গণভোটে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আমরা অবিলম্বে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলা, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ্ব নুর হোসেন, হাফেজ নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, আবুল হোসেন, মাওলানা আজিজুল হক, এডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ