বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভূমিকম্পে ঢাকায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে রাজধানীজুড়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ভূমিকম্পের সময় অনেক ভবনে দুলুনি সৃষ্টি হলে মানুষ দ্রুত ঘর-বাড়ি ও অফিস থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে দেখা যায়। কিছু এলাকায় ভবনের দেয়ালে ফাটল এবং সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলো ভূমিকম্পের উৎস, মাত্রা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ করছে। নিহত দু’জনের পরিচয় ও কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়েও অনুসন্ধান চলছে।

ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। ভবনগুলোর নিরাপত্তা যাচাই এবং অতিরিক্ত সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

ঘটনার বিস্তারিত পাওয়া গেলে পরবর্তী খবর জানানো হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ