বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ভূমিকম্পের পরপরই গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র চালু করা হয়। জরুরি কেন্দ্রের ফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্রটি সব জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে।

মন্ত্রণালয়ের পাঠানো তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচটি জেলা—ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদি, গাজীপুর ও মাগুরা—থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। নারায়নগঞ্জে ১ জন নিহত এবং ১৮ জন আহত হয়। নরসিংদিতে নিহত ৫ জনসহ আহত হয়েছে ১১০ জন। গাজীপুরে আহতের সংখ্যা ২৫২ এবং মাগুরায় আহত হয়েছে ২২ জন। মোট হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। ইতোমধ্যে নিহত প্রতিটি পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়া শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন। ভূমিকম্পের কারণে সৃষ্ট সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে। মূল্যায়ন সম্পন্ন হলে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ