বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এসেছে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার জনসংখ্যা ও ভৌগোলিক পরিধি ধারাবাহিকভাবে বাড়তে থাকায় বিশ্বের নবম বৃহৎ শহর থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। জাতিসংঘের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বুধবার (২৬ নভেম্বর) আলজাজিরা তাদের প্রতিবেদনে জাতিসংঘের এই বিশ্লেষণ তুলে ধরে জানায়, বিশ্বের বৃহৎ শহরের তালিকায় এখন প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে ঢাকা, আর তৃতীয় অবস্থানে নেমে গেছে জাপানের রাজধানী টোকিও।

জাতিসংঘের তথ্য অনুযায়ী—

জাকার্তা: ৪ কোটি ১৯ লাখ বাসিন্দা

ঢাকা: ৩ কোটি ৬৬ লাখ বাসিন্দা

টোকিও: ৩ কোটি ৩৪ লাখ বাসিন্দা

এর আগে ২০০০ সাল পর্যন্ত টোকিওকেই বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে চিহ্নিত করা হতো।

‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে মেগাসিটির সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৩–এ, যার মধ্যে ১৯টি এশিয়ায়। শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে ৯টিই এশিয়ার শহর।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঢাকার জনসংখ্যা বৃদ্ধির পেছনে মূল কারণ হলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ দলে দলে রাজধানীতে আসা। কাজের সুযোগ, উন্নত জীবনের খোঁজ, নদীভাঙন, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিও অনেকে ঢাকামুখী হওয়ার বড় কারণ।

সূত্র: আলজাজিরা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ