সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা-২০২৬’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন।

নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় পর্যায়ে বিজয়ী সকল প্রতিযোগীকে প্রতিযোগিতার দিন সকাল ৯টার মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।

জাতীয় পর্যায়ের পরিচয়পত্র প্রস্তুতের জন্য বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগেই সমন্বয় বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া চূড়ান্ত বিজয়ীদের সনদপত্র সংগ্রহের সুবিধার্থে সঙ্গে অতিরিক্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে দূরত্বের ভিত্তিতে নির্ধারিত হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে। এ ভাতা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত অর্থ ও হিসাব বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

এদিকে, প্রতিযোগিতার ফলাফলের ক্ষেত্রে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো ধরনের আপত্তি বা পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর নির্ধারণ করা হবে। তারিখ চূড়ান্ত হলে বিজয়ীদের টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ