বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা জনগণের বন্ধু না: প্রধানমন্ত্রী ১ মাসের মধ্যে মৃতুদণ্ডের রায় বাস্তবায়ন চায় আয়াতের বাবা-মা ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডের রায় মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেল ইসরায়েলিরা প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার সংসদে বাজেট উপস্থাপনের সময় শিক্ষাখাতের উন্নয়ন নিয়ে নানা আশার বাণী শোনালেও বাস্তবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা নিজেদের ন্যায্য দাবিতে রাজপথে আমরণ অনশন করতে বাধ্য হচ্ছেন। এটি শিক্ষা নিয়ে সরকারের দ্বিচারিতার একটি উৎকট উদাহরণ।

রোববার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, শিক্ষকদের দাবি নিয়ে সরকার আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে পারত। কিন্তু টানা ছয় দিন রাজপথে অনশন চললেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেননি। উপেক্ষিত হয়ে বাধ্য হয়েই শিক্ষকরা লংমার্চ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন।

ইউনুছ আহমাদ বলেন, শিক্ষক নেতাদের তথ্য অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বেতন ছাড়ের চূড়ান্ত অনুমোদন দিলেও মাদরাসা শিক্ষা অধিদপ্তর এখনো কোনো শিক্ষকের বেতন ছাড় করেনি। ফলে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন।

তিনি সরকারের প্রতি দ্রুত অনশনরত শিক্ষকদের সঙ্গে সংলাপে বসে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য কার্যকর সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আরও বলেন, যারা জাতি গঠনের কারিগর, সেই শিক্ষকদের রাজপথে শুয়ে থেকে অধিকার আদায়ের সংগ্রাম করতে হওয়া একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ