বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশ ও সাফল্যের এই সময়ে বৈশ্বিক চাকরির বাজারে সংহতি বজায় রাখতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের কলা, মানবিক ও ভাষাবিষয়ক ঐতিহ্যবাহী প্রায় ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন সরকার। এর পরিবর্তে আধুনিক প্রযুক্তি ও এআইভিত্তিক নতুন বিষয়গুলোকে ডিগ্রিতে অন্তর্ভুক্ত করায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশটি।

চীনের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর অনেক পুরোনো ও সনাতন বিষয় এখন বর্তমান যুগের চাকরির বাজারের বাস্তব চাহিদা পূরণ করতে পারছে না। ফলে এসব বিষয়ে ডিগ্রি নিয়েও শিক্ষার্থীরা কর্মসংস্থানের সংকটে পড়ছেন। এই অচল অবস্থা দূর করতেই পুরোনো কোর্সগুলোর পরিবর্তে এআই, ডেটা সায়েন্স, রোবোটিকস এবং সেমিকন্ডাক্টরের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন কোর্স চালু করা হচ্ছে।

সূত্রে জানা যায়, বিগত পাঁচ বছরে চীনে ১০ হাজারের বেশি নতুন ডিগ্রি ও কোর্স চালু হয়েছে, যার সিংহভাগই প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত।

শিক্ষার্থীরা বলছেন, এআই প্রযুক্তির অভাবনীয় বিকাশ ও অগ্রগতির কারণে অনেক জটিল কাজ এখন সহজেই কম্পিউটারের মাধ্যমে করা যাচ্ছে। বিশেষ করে গ্রাফিক ডিজাইন তৈরি, থ্রিডি মডেল বা ছবি বানানোর মতো সৃজনশীল কাজেও এখন এআইয়ের ব্যাপক ব্যবহার হচ্ছে। ফলে এসব বিষয়ে আগের মতো প্রাতিষ্ঠানিক চাকরির সুযোগ আর থাকছে না। যুগের এই পরিবর্তনের কারণেই তারা এখন প্রযুক্তিভিত্তিক ডিগ্রির দিকে ঝুঁকছেন চীনা সরকার।

শুধু চীন নয়; ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও স্পেনসহ বিশ্বের অনেক দেশই এখন তাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে একীভূত করার কথা বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। ভবিষ্যতের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং চাকরির বাজারের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত করাই এই বৈশ্বিক পরিবর্তনের মূল লক্ষ্য বলে মনে করছেন তারা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ