মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮


‘কওমি মাদরাসা নিয়ে বিতর্কিত মন্তব্য বিএনপির জন্য অশনি সংকেত’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, কওমি মাদরাসা ও কওমি শিক্ষিতদের নিয়ে জাতীয় সংসদে দেওয়া কিছু বক্তব্য বিএনপির জন্য অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে। তিনি বিএনপি নেতৃত্বকে এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান।

সোমবার (২২ জুন) রাতে ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে  তিনি বলেন, বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীদের বর্তমান অবস্থা সম্পর্কে দলের শীর্ষ নেতৃত্ব অবগত রয়েছেন। তবে সম্প্রতি কিছু সংসদ সদস্যের বেপরোয়া ও দায়িত্বহীন বক্তব্য জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের কওমি মাদরাসা ও কওমি শিক্ষিতদের ইঙ্গিত করে দেওয়া মন্তব্যকে তিনি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন।

মাওলানা ইউসুফী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় আলিয়া মাদরাসা বোর্ড, স্কুল বোর্ড ও কলেজ বোর্ডের মতো পৃথক বোর্ড বিদ্যমান থাকলেও কওমি মাদরাসা বোর্ডের বিষয়ে আপত্তি তোলার কোনো যৌক্তিকতা নেই। এ ধরনের মন্তব্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও আলেম সমাজের প্রতি নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ব্যক্তিদের কারণে দেশের উলামা সমাজ ও ধর্মপ্রাণ জনগণের সঙ্গে বিএনপি ও সরকারের দূরত্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিএনপি নেতৃত্ব যদি সময়মতো বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর রাজনৈতিক পরিণতি শুভ নাও হতে পারে।

সরকারি বাজেটে কওমি মাদরাসার জন্য বরাদ্দের দাবির প্রসঙ্গ টেনে জমিয়ত নেতা বলেন, এ বিষয়ে যারা বক্তব্য দিয়েছেন তারা কওমি মাদরাসা কর্তৃপক্ষের মতামত বা সমর্থন নিয়ে কথা বলেননি। কওমি মাদরাসা ব্যবস্থা ঐতিহাসিকভাবে জনগণের সহযোগিতা ও সমর্থনের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে।

তিনি বলেন, শতাধিক বছরের ঐতিহ্যবাহী কওমি মাদরাসাগুলো কওমের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। জনগণের সঙ্গে এসব প্রতিষ্ঠানের আত্মিক ও আদর্শিক সম্পর্ক অত্যন্ত গভীর। কওমি মাদরাসা সরকারিভাবে অনুকম্পা বা নির্ভরশীলতার পথে নয়; বরং নিজস্ব স্বকীয়তা, স্বাধীনতা ও বৈশিষ্ট্য বজায় রেখেই পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ