নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেওয়া বক্তব্যে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রাজপথে প্রতিবাদের মুখে অবশেষে তিনি সেই বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, ওই বক্তব্যে তার মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও শিক্ষাগত অর্জনকে উৎসা