বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

দুই দিনে সোনার দাম কমল ৭ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা দুই দফায় কমানো হয়েছে সোনার দাম। এতে দুই দিনে প্রতি ভরিতে দাম কমেছে ৭ হাজার ১১৪ টাকা। সর্বশেষ শনিবার (৩১ অক্টোবর) পাঁচ হাজার ৪৮১ টাকা কমানোর পর আজ রোববার (১ নভেম্বর) ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার সোনার নতুন দাম নির্ধারণ করে। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) প্রতি ভরিতে সোনার দাম কমানো হয়েছিল এক হাজার ৬৩৩ টাকা।

বাজুসের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে তিন হাজার ৪৯৯ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১১৭ টাকা কমিয়ে দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ৫৮ টাকা কমিয়ে দুই হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ