বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সারাদেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের বিষয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। 

সোমবার (২ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন।

এর আগে গত ১৯ অক্টোবর সারাদেশে ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

অফিস আদেশে বলা হয়েছিল, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইআবির অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর বিদ্যমান গভর্নিং বডি বাতিল করা হলো।

একইসঙ্গে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়ে আদেশে উল্লেখ করা হয়, জেলা সদরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) এবং সদরের বাইরে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়। মাদরাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত শুনানি শেষে বাতিলের সিদ্ধান্তটি স্থগিতের নির্দেশ দেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ