বিদ্যুৎ নিয়ে বিগত সরকারের ব্যর্থতা খোঁজার চেয়ে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেটিই বর্তমান সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুত সংযুক্ত হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সোলার এক্সপোর উদ্বোধনী’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।