বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফয়সল আমীন জানান, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই তার অগ্রাধিকার। তার এলাকায় কৃষকদের সমস্যা সমাধানে প্রথমেই কাজ শুরু করবেন তিনি।

তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণ এবং দায়িত্ব নিষ্ঠা ও সচেতনতার সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় এলিজা জামান বলেন, তিনি নারী ও শিশুদের জন্য কাজ করতে চান এবং সংসদে তাদের কথা তুলে ধরতে চান।

তিনি আরও বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ