বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মেধাবী তরুণদের বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা রোধে দেশে মেধার যথাযথ মূল্যায়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং কর্মসংস্থানে যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক ও দাঈ শায়খ আহমাদুল্লাহ। তাঁর মতে, দুর্নীতি, অনিয়ম, নিরাপত্তাহীনতা ও যোগ্যতার মূল্যায়ন না হওয়ার কারণে মেধাবী তরুণদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে। এ পরিস্থিতির দায় শুধু তরুণদের ওপর চাপিয়ে না দিয়ে রাষ্ট্র ও সমাজের ব্যর্থতাও বিবেচনায় নিতে হবে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশত্যাগের প্রবণতা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন শায়খ আহমাদুল্লাহ।