বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে জুমার নামাজ আদায় শেষে বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, দুদিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যোগ দেওয়ার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রামের তিন সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীর।

এ ছাড়া সম্মেলনে অংশ নিচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা, দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা।

এর আগে বৃহস্পতিবার বাদ ফজর মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ মহাসম্মেলন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ