সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মিডিয়ার শুভকাজ ও শয়তানি সম্পর্কে সচেতন হোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা শরীফ মুহাম্মদ ||

বেশির ভাগ মিডিয়ায় জুলাই আসে নাই। তারা আগের ১৫ বছরেই আটকে আছে। ট্রিটমেন্টের ধরন, শিরোনাম, কলাম, অতি মনোযোগ কিংবা এড়িয়ে যাওয়ার নানান প্রক্রিয়া দেখলে এটা সহজেই ধরতে পারার কথা। এর কারণ অনেক। মিডিয়ার মালিক, সম্পাদকীয় ব্যক্তিবর্গ, কর্মীবাহিনীর নানারকম স্বার্থ ও পক্ষপাত গভীরভাবে যুক্ত।

ব্যবসা-স্বার্থ, পুরনো বাম-প্রেম, বিন্দুত্ববাদ-কানেকশন, মতাদর্শিক অন্ধত্ব অন্ধকার একটা জায়গায় তাদেরকে আটকে রেখেছে।

এই অন্ধকার গহ্বর থেকে মিডিয়াকে বের করতে না পারলে ফ্যাসিবাদী ও হিন্দুত্ববাদী কোনো শক্তিকে বেশিদিন দূরে রাখা যাবে না। মিডিয়া হচ্ছে প্রতিদিনের গণ-পাঠশালা। কোটি মানুষের মগজে মুগ্ধতা কিংবা ঘৃণা তৈরির কাজটা বিরতিহীনভাবে সহজেই করে যেতে থাকে; কেউ তাদের অপরাধটাকে ক্রাইম হিসেবে দেখতে চায় না বলে। উল্টো বাকস্বাধীনতার একটি বর্মও তাদের গায়ে লাগানো থাকে। এতেই নতুন-পুরনো বহু রাজনীতির খেলোয়াড় বোকা হয়ে যায়। কিন্তু দিনশেষে ধরাটা এখানেই খায়। 

মিডিয়ার অপরাধকে অপরাধ হিসেবে দেখতে শিখুন। মিডিয়ার শুভকাজ ও শয়তানি সম্পর্কে সচেতন হোন, সতর্ক হোন, প্রশ্নশীল হোন। দুনিয়ার সবচেয়ে বড় আবর্জনাকেও মধু হিসেবে, হিরো হিসেবে আবার দাঁড় করানোর ক্ষমতা রাখে শুধুমাত্র মিডিয়া। পলাতক শক্তিকে ফিরে আসার দরজাটা তারাই তৈরি করে দেয়। অনুকূল সময়ে আপনার পেছনে দৃশ্যমান লেজ-নাড়ানো দেখে ভাববেন না, কুকুরটা সাধু হয়ে গেছে। আপনার কিংবা আপনাদের জন্য প্রকাশ্যে সে লেজটাই নাড়াবে, কিন্তু আড়ালে দাঁত রেডি রাখবে। সুযোগ পেলেই কামড় বসাবে এবং কামড়ের উপরেই আপনাদের রাখবে। একশ্রেণির প্রভাবশালী মিডিয়ার লেজ দেখবেন না দাঁত দেখবেন, আপনাদেরই ঠিক করতে হবে।

লেখক: আলেম লেখক-সাংবাদিক ও গণমাধ্যম বিশ্লেষক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ