বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

বিদেশে চিকিৎসা নিতে হলে আদালতে যেতে হবে খালেদা জিয়াকে : প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

 

বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়াকে আদালতে গিয়ে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার শতরূপা বড়ুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি পুর্নবিবেচনা করবেন কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জিজ্ঞেস করি—পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথিবীর কোনো দেশ দেবে? তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে। আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তবে যেটুকু করতে পেরেছি তার জন্য সেটা হলো, সরকার হিসেবে আমার যতটুকু ক্ষমতা আছে সেখানে তার সাজা স্থগিত করে বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের সবচেয়ে দামী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, চিকিৎসার জন্য বাইরে যেতে হলে সাজা স্থগিতের অনুমতি আমাকে তুলে নিয়ে হবে। তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে। কোর্ট রায় দিলে তখন সে যেতে পারবে।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ