শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন : কাদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল হবে নভেম্বরের মাঝামাঝি বা তার আগে আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সড়ক সংক্রান্ত বিভিন্ন আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আইন পরিবর্তন করার কী সময় আছে, অপেক্ষা করতে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে যারাই নির্বাচনে আসে, সংযোজন, বিয়োজন, সংশোধন বিবেচনা করতে পারবেন। এসব বিষয়গুলো আপাতত মুলতবি রাখতে হবে।  
দাবিগুলো ন্যায় ও যুক্তিসংগত মন্তব্য করে মন্ত্রী বলেন, কিন্তু এসময়ে করা যায় না।  

নিজের মন্ত্রণালয় চালানোর বিষয়ে তিনি বলেন, আমি পারফেক্ট মানুষ এ দাবি করব না। ভুলত্রুটি হতে পারে। ভালো করতে চেষ্টা করেছি, দুর্নীতি কমাতে চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি।   

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ