বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

পুলিশ ও সাংবাদিকদের গায়ে হাত দিলে যুবলীগ বসে থাকবে না


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগ আয়োজিত আজকের শান্তি ও উন্নয়ন সমাবেশ

পুলিশ ও সাংবাদিকদের গায়ে হাত দিলে যুবলীগ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

পরশ বলেন, বিএনপি জ্বালাও পোড়াওয়ে বিশ্বাসী ও পারদর্শী দল। এবার যদি জ্বালাও পোড়াও করে এবং পুলিশের কাজে বাধা দেয় বা তাদেরকে আঘাত করে কিংবা সাংবাদিকদের গায়ে হাত দেয় তবে যুবলীগ সমোচিত জবাব দেবে।

শান্তি ও উন্নয়ন সমাবেশে এর আগে বক্তব্য দেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকিসহ আরও অনেক নেতারা।

বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে। মানুষ মা-পুতে মিল্লা দেশ খাইলো গিল্লার দলে যেতে চায় না।

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, বিএনপি-জামায়াত দেশে তৃতীয় শক্তি আনতে চাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এই ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র বজায় রাখবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ