রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ; সড়কে যানজট

এম. মোশাররফ হোসাইন
এম. মোশাররফ হোসাইন
শেয়ার
ছবি: সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকরা রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে মিরপুর-১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক শ’ শ্রমিক। এরপর তারা মিরপুর-১০ নম্বরে এসে অবস্থান নেন।


অবরোধের ফলে প্রধান সড়কসহ আশপাশের সড়কে যানজট দেখা দেয়। জানা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্টস শ্রমিকরা বেশির ভাগ মিরপুর-১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তারা তা মানেন না।

এদিকে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন।

কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন, ‘সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। সকাল নয়টার পর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে উপস্থিত হয়েছি।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ