রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দলের নেতাকর্মীদের সতর্ক করে জাপার বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার নেতাকর্মীদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাপা কো-চেয়ারম্যানের পদসহ দলের সব পদ থেকে কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়, দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর আহ্বান ছাড়া অন্য কারও আহ্বানে ঢাকায় কোনো সভা-সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না। কেন্দ্রীয়, জেলা, মহানগর ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতি এ অনুরোধ জানানো হলো। পাশাপাশি পার্টির সবস্তরের নেতাকে কোনো কুচক্রীমহলের অবৈধ ও অসাংগঠনিক প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জাপা কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। যা এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ