শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পাঁচ বছর বিএনপি অফিস কালো কাপড়ে ঢেকে রাখা উচিত: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক আচরণ করলে রাজপথের জবাব রাজপথেই দেবে আওয়ামী লীগ। সংসদ শুরুর দিনে যারা কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে, নেতৃত্বের ব্যর্থতার জন্য তাদের দলীয় অফিস আগামী ৫ বছর কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। তাদের নেতাদের বাড়িঘরও কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেজন্য তাদের পস্তাতে হবে। বিদেশিদের কাছে ধর্না দিয়ে এ সরকারকে উৎখাত করা যাবে না।

‘নির্বাচন হয়ে গেছে, ধৈর্য ধরেছি। আক্রান্ত হয়েও আক্রমণ করিনি। কোনো অপশক্তিকে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের বিরুদ্ধে নয় উল্লেখ করে তিনি আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। এই শহরে অনেক সমাবেশ হয়েছে, আমরা সংঘাতে যাইনি।

২৮ অক্টোবর বিএনপি পুলিশকে উস্কে দিয়ে সংঘাতে জড়িয়েছে। অপকর্ম করে সেদিন নয়া পল্টন থেকে তারা পালিয়ে যায়। অথচ তারা বলেছিল, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ