শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দেশে উগ্রবাদী রাজনীতির সৃষ্টিকারী ও পৃষ্ঠপোষক বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দেশে উগ্রবাদী রাজনীতির সৃষ্টিকারী ও পৃষ্ঠপোষক বিএনপি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নির্বাচিত প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেও বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন।

রাজধানীর ধানমন্ডিতে আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের আওয়ামী লীগের এই নেতা। 

কাদের বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যে জিয়াউর রহমান তাঁর দল এখন হত্যার অভিযোগ দিতে চায় আওয়ামী লীগকে। এই বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে, আহসান উল্লাহ মাস্টার, শাহ এসএম কিবরিয়াসহ অনেক নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

প্রায় ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করে বিএনপি জামায়াত। অথচ এখন আওয়ামী লীগকে হত্যার জন্য দায়ী করে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা করছে।

এসময় মিয়ানমার পরিস্থিতি নিয়ে কাদের বলেন, শান্তির জন্য মিয়ানমার ইস্যুতে ইন্টেলিজেন্ট ডিপ্লোম্যাসি প্রয়োগে আগ্রহী সরকার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ