রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আগের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার শক্তিশালী : পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের আগের চারবারের তুলনায় বর্তমান সরকার বেশি শক্তিশালী।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন ঘিরে অনেক প্রতিকূলতা ছিল। সমস্ত দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। আগের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার বেশি শক্তিশালী।

মন্ত্রী বলেন, যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল; তারা নির্বাচনের পর বিদেশিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ৭০টি দেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একযোগে কাজ করতে চেয়েছে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অভিনন্দন জানানোর পর ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে।

বিএনপি নেতা মির্জা ফখরুল এবং আমীর খসরু ছাড়া পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ছাড়া পাওয়ার পর তারা বলছে, আওয়ামী লীগ সরকার গঠন করলেও তারা জনগণের কাছে হেরে গেছে। নির্বাচন বর্জন করার কারণে তারা কর্মীদের তোপের মুখে পড়েছে। অপ্রীতিকর অবস্থার সৃষ্টি যেন না হয় সে জন্য তারা এসব বক্তব্য রাখছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ