সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের সঙ্গে রেল যোগাযোগসহ দুই দেশের সরকার প্রধানদের মধ্যে যেসব চুক্তি সাক্ষর হয়েছে সেগুলোকে ‘অসম চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনতিবিলম্বে এসব চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তাঁরা। 

আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে ‘ভারতের সঙ্গে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবি’তে বিক্ষোভ মিছিল থেকে বক্তারা এসব দাবি জানান। 

বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন,  বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল করিডরের স্বপ্ন পূরণ করতে à¦