সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সংসদে ১৫০ তরুণ এমপি দেখতে চাই: ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী সংসদে কমপক্ষে ১৫০ জন তরুণ এমপি থাকতে হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ছাত্র-জনতা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে, এখন যুবকদের দায়িত্ব হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করা। এ জন্য যুব সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। আগামীতে সংসদে কমপক্ষে ১৫০ জন তরুণ এমপি থাকতে হবে। তরুণদের সুযোগ সৃষ্টিতে সংসদ সদস্য নির্বাচনে বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করারও দাবি জানাচ্ছি।

আওয়ামী ফ্যাসিবাদের বীজ গোপালগঞ্জ থেকে উৎখাতের আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। অথচ তার দোসররা এখনও সক্রিয়। তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আগামী এক à