শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসলামী ছাত্রমজলিসের দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালা সমাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া এর সভপতিত্বে ও  সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মাহদী হাসানের পরিচালনায় সমাপ্ত হয়েছে।

আজ (১১ অক্টোবর) অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলদের খেলাফত প্রতিষ্ঠার জন্য যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। একজন ভালো ছাত্র ও চরিত্রবান হতে হবে। খেলাফত প্রতিষ্ঠার কাজকে নিজেদের মিশন ও ভিশনে পরিণত করতে হবে। ভালো ছাত্র ও আদর্শবান হিসেবে গড়তে পারলে সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে দুই দিনব্যাপী কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, দৈনিক নয়াদিগন্তের সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজী, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল আজীজ, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরীফুজ্জামান জসিম, মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী,  ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরে আলম সিদ্দিক, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবু বকর মুন্না,স্কুল ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এহসানে রাব্বি মইন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ