ইসলামি শক্তিগুলো একত্রিত হচ্ছে, আগামী তারা দেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আলেম-ওলামাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যেতে বলেছেন তিনি।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালীতে ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী শাখা এই সম্মেলনের আয়োজন করে।
পীর সাহেব চরমোনাই বলেন, এদেশে যারা ৫৩ বছর ধরে দেশ শাসন করেছে তà