মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

চরমোনাইয়ে এনসিপির শীর্ষ নেতারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা বরিশালে চরমোনাই দরবার পরিদর্শন করেছেন। এ সময় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম তাদের স্বাগত জানান। এনসিপি নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী এবং চরমোনাই দরবার সংশ্লিষটদের অভ্যর্থনায় আপ্লুত হন। 

নাহিদের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা সোমবার (১৪ জুলাই) সদর উপজেলার চরমোনাই পীরের দরবারে যান। সেখানে ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে তাদের মতবিনিময় হয়। 

মঙ্গলবার বরিশালে পদযাত্রা করবেন এনসিপি নেতারা। নগরের হাসপাতাল রোড অমৃত লাল দে কলেজের সামনে থেকে শুরু হয়ে ফজলুল হক এভিনিউতে পদযাত্রা শেষ হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।