জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের চামড়া তোলার চেষ্টা না করে নিজ দলের সন্ত্রাস, চাঁদাবাজদের নিয়ন্ত্রণে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, নয়তো আওয়ামী লীগের মতো আপনাদের ওপরও অভিশাপ নেমে আসবে।
সোমবার (১৪) জুলাই রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শ্রমিক অঙ্গনে আহত পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাà