মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের পথ রোধে একটি মহল পরিকল্পিতভাবে কাজ শুরু করেছে এবং তারা সুযোগ সৃষ্টি করেও গণতন্ত্রের উত্তরণকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদল এর ‘জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণসভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, “পৃথিবীর ইতিহাসে বিএনপি-এর মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কি না জানা নেই। ২০ হাজার নেতাকর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এতকিছুর পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং একবারের জন্যও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি।”