ছাত্র জমিয়তের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদ বিন জাকিরের সঞ্চালনায় পবিত্র কালামুল্লাহ শরিফের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন, প্রচার সম্পাদক মুফতি ইমরা