বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঢাকা মহানগর উত্তরের প্রার্থীদের নিয়ে নির্বাচনী সভা খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর -এর আওতাধীন সংসদীয় আসনসমূহের প্রার্থীদের নিয়ে “নির্বাচনী প্রস্তুতি ও কর্মপন্থা নির্ধারণ” সভা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। 

 বুধবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান।

ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সংসদীয় আসন সমূহের প্রার্থীদের উপস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও প্রচারণা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ প্রত্যেক প্রার্থীকে এলাকার বাস্তবতা বিবেচনায় সংগঠনের নীতিমালা ও কর্মপন্থা অনুযায়ী কাজ করার পরামর্শ প্রদান করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ