জুলাই সনদের আইনি ভিত্তি ও অবিলম্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।
স্মারকলিপি প্রদান শেষে মাওলানা জালালুদ্দীন আহমদ নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সামনে ব্রিফিং করেন।
এর আগে সকাল ১১টায় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় জড়ো হয়ে মিছিল সহকারে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাà¦