হিন্দুদের নিয়ে এখন আর রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ বলেও দাবি করেছেন তিনি।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তাদের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়া হয়েছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও দেশের উন্নয়নে প্রয়োজন ইসলামি সরকার।
