বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


৭২-এর সংবিধান বাতিল করতে হবে : ইবনে শায়খুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৯৭২ সালে প্রণীত সংবিধানকে ইসলাম ও স্বাধীনতার সংগ্রামের চেতনাবিরোধী আখ্যায়িত করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইবনে শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, ৭২ সালের সংবিধান ৭১-এর চেতনা পরিপন্থী। এই সংবিধানের মাধ্যমে দেশকে আল্লাহর বিধান থেকে বিচ্যুত করা হয়েছে।

শনিবার বিকালে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এর আগে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের হালুয়াঘাট আদর্শ হাইস্কুল মাঠে গণ-সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় শাখার উদ্যোগে এই দুই গণ-সমাবেশ হয়।

মামুনুল হক বলেন, ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আধিপত্যবাদী ও ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেà¦