চাঁদপুর-৫ আসন (হাজিগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, আপনি যদি আমাকে বেহেশতের নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেব।
রোববার (২ নভেম্বর) বিকালে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে চাঁদপুর-৫ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবুল হোসাইনকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মমিনুল হক বলেন, ‘১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগà