বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের আরও ছয় নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা দলের নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, “রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

ডিবি সূত্রে জানা গেছে, রোববার (২ নভেম্বর) রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হঠাৎ করে সংগঠিত হয়ে রাজনৈতিক নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করছিলেন, যা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করা হচ্ছে।