বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) বলেছেন, আমাদের কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে বছরের পর বছর বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। আমরা নির্যাতন সহ্য করেছি, তবু দেশ ও ইসলামের প্রশ্নে আমরা মাথা নত করি নাই। স্বাধীনতা ও ইসলামের প্রশ্নে আমরা কোনো অপশক্তির সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি নেত্রকোনার কলমাকান্দা এবং ময়মনসিংহের ধোবাউড়ায়ও সমাবেশে বক্তব্য দেন।
গত তিনটি নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তাদের মতামত ব্যক্ত করতে পারে নà