বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


আ.লীগের মামলা তুলে নেওয়ার বক্তব্যে তোপের মুখে ফখরুলের ব্যাখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়া হবে-এমন বক্তব্য দিয়ে রীতিমতো তোপের মুখে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্যটি মুহূর্তের মধ্যে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। অনেকে এই বক্তব্যের কড়া সমালোচনা করেন। অবশেষে বিএনপির দফতর থেকে পাঠানো বিবৃতিতে সেই বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব দাবি করেছেন, তার বক্তব্য গণমাধ্যমে বিকৃতভাবে এসেছে। তিনি বক্তব্যে ওই ইউনিয়নের প্রসঙ্গ এনেছেন এবং সেখানে কোনো হয়রানিমূলক মামলা হলে তা প্রত্যাহারের কথা বলেছেন। কোনো মতেই দেশব্যাপী দায়ের করা মামলার কথা বলা হয়নি। এই বক্তব্যে বিভ্রান্তি না হতে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।  

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি ম