কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দলের মোর্চা।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে মগবাজার আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে ৮ দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানেরও হুঁশিয়ারি দেয় দলগুলো।