বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সাথে তামাশার শামিল: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সাথে তামাশার শামিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন ঘোষণা দেশবাসির প্রত্যাশা ছিলো না।

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দীর্ঘ এতো বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তারা সকলেই ছিলো ক্ষমতাপ্রেমি। তাদের মধ্যে ন্যূনতমও দেশপ্রেম নেই। সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হলে ক্ষমতাপ্রেমিরা পালানোর সুযোগও পাবে না।

 বৃহস্পতিবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে মতলব পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোকà