প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দল। এ সময় তারা সরকারের কাছে সুস্পষ্ট তিনটি দাবি তুলে ধরেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ভাষণের ওপর আন্দোলনরত আট দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য রাখা হয়। সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিà¦