বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ নাসির উদ্দিন, খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদে-এর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেছেন, একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সাথে তামাশার শামিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন ঘোষণা দেশবাসির প্রত্যাশা ছিলো না।

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দীর্ঘ এতো বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তারা সকলেই ছিলো ক্ষমতাপ্রেমি। তাদের মধ্যে ন্যূনতমও দেশপ্রেম নেই। সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হলে ক্ষমতাপ্রেমিরা পালানোর সুযোগও পাবে না।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে নগরীর পাও