ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ধানের শীষ, নৌকা, লাঙ্গল সবাই আপনাদের ভোটে বিজয়ী হয়ে তারা পরীক্ষায় ফেল করেছে। ইসলামকে একবার ভোট দিন আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, বিগত সরকারের আমলে জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়েছে। ইসলামি দলগুলো ক্ষমতায় এলে মেধাবী ছাত্র দায়িত্ব নেবে সরকার। সকল ধর্মের শান্তি প্রতিষ্ঠায় ইসলামি দলগুলো কোন বিকল্প নেই। সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে একমাত্র ইসলামী দলগুলো। ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে চুরি ডাকাতি খুন চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে।