বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দোলনরত আট দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠক শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চান প্রমুখ।

বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত সৃষ্টির জন্য দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত জানানো হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্বাচনের পূর্বে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পূর্বঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

আন্দোলনরত আট দলের পূর্বঘোষিত দেশের সাতটি বিভাগীয় শহরে সমাবেশ সফল করতে গৃহীত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করা হয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ঘোষিত সমাবেশসমূহ সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট বিভাগের সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহ্বান জানা

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ