বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আট দলের আসন সমঝোতায় লিয়াজোঁ কমিটিতে রয়েছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আটটি ইসলামি ও সমমনা দল বিএনপিবিরোধী বলয় হিসেবে ঐক্যবদ্ধ হয়েছে। পাঁচ দফা দাবিতে বেশ কিছু কর্মসূচি পালনের পর এবার দলগুলো নির্বাচনি মোর্চা গঠনের পথে এগোচ্ছে। নিজেদের মধ্যে আসন ভাগাভাগির মাধ্যমে দলগুলো আগামী নির্বাচনে অংশ নিতে চায়।

আওয়ামী লীগহীন ভোটের মাঠে এবার আলোচনায় রয়েছে দুটি রাজনৈতিক বলয়। একটির নেতৃত্বে বিএনপি। দলটির সঙ্গে রয়েছে ছোট আরও কিছু দল। অন্যদিকে জামায়াতে ইসলামী আরও কিছু ইসলামি ও সমমনা দল নিয়ে স্বতন্ত্র বলয় গড়ে তুলেছে।

আট দলের এই সম্মিলনকে তারা জোট বলতে নারাজ। এটাকে তারা নির্বাচনি মোর্চা বা আসন সমঝোতা হিসেবে অভিহিত করতে চায়। তবে দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী সর্ববৃহৎ হওয়ায় অনেকটা তাদের নেতৃত্বেই এগোচ্ছে এই রাজনৈতিক বলয়।

ইতোমধ্যে আট দল সিদ্ধান্ত নিয়েছে আসন সমঝোতার ভিত্তিতে তারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে। সেজন্য যে এলাকায় যাদের বিজয়ী হয়ে আসার সম্ভাবনা রয়েছে তাদের ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে জামায়াতে ইসলামী প্রায় এক তৃতীয়াংশ আসনে অন্যদের ছাড় দিতে প্রস্তুত বলে জানা গেছে। যদিও দলটি ইতোমধ্যে ৩০০ আসনেই প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলনসহ অন্য দলগুলোও প্রার্থী ঘোষণা করেছে। তবে আসন সমঝোতা হলে আট দল থেকে একজন করেই প্রার্থী থাকবেন।

এদিকে আট দলের মধ্যে আসন সমঝোতাসহ বিভিন্ন বিষয়ে সমন্বয়ের জন্য ১৬ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান রয়েছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ