বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

‘পায়ের নিচের মাটি সরে যাওয়ায় কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ ডিসেম্বর) খুলনার বাবরী চত্বরে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলমান সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। আট দলের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল তিনটি মৌলিক শ্লোগানকে সামনে রেখে। বিগত ৫৪ বছরের কোন সরকারই এর কিঞ্চিত পরিমান বাস্তবায়ন করতে পারে নাই। ২৪ অনেক মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ২৪ এর প্রত্যাশাকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে বার্তা পাচ্ছি। এটা হতে দেওয়া হবে না।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই জাতির প্রতি আহবান রেখে বলেন, কোনো চাঁদাবাদের সহযোগী হবেন না। কোনো টাকা পাচারকারী, সন্ত্রাসীর সহযোগী হবেন না।

বিভাগীয় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী,জাগপার রাশেদ প্রধান এবং বিডিপির আনোয়ারুল হক চাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ প্রমূখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ